• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোওয়ার

অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ৬, ২০২৬, ১৯:২২ অপরাহ্ণ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোওয়ার
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোওয়ার বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে স্পিকারের দায়িত্ব থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোওয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় উভয়ের মধ্যে দেশের সার্বিক পরিস্থিতি, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সমসাময়িক নানা ইস্যু নিয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়।

সৌজন্য সাক্ষাতে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোওয়ারের ছেলে নাফিজ ইয়াসিরও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।