• ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৬, ০০:২৯ পূর্বাহ্ণ
হাম রোগের সর্বশেষ প্রতিবেদন
সংবাদটি শেয়ার করুন....

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৫৬ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৫ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন। সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫। গত ১৫ মার্চ হতে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৮৫৬ এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৯।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।