• ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় নকশা লঙ্ঘনের অভিযোগে রাজউকের অভিযান, ৭ মিটার জব্দ

হলি ড্রীম প্রোপার্টিজ, উত্তরা আবাসন লিমিটেড সহ চার ভবনে ব্যবস্থা, বিচ্ছিন্ন করা হয়েছে বৈদ্যুতিক সংযোগ

মো: জাহেদী আরমান
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৬, ২১:০৪ অপরাহ্ণ
উত্তরায় নকশা লঙ্ঘনের অভিযোগে রাজউকের অভিযান, ৭ মিটার জব্দ
সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর উত্তরার শ্রক্রভাঙ্গা এলাকায় অনুমোদিত নকশা ও নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সবুজ হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উত্তরা আবাসন লি: হলি ড্রীম প্রোপার্টিজ লিমিটেডসহ চারটি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় সাতটি বৈদ্যুতিক মিটার জব্দ ও সংশ্লিষ্ট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে ভবনগুলোর নিয়মবহির্ভূত কিছু অংশ ভেঙে অপসারণ করা হয়েছে। অভিযান পরিচালনার সময় রাজউকের অথরাইজড অফিসার শেখ মুহাম্মদ এহসানুল ইমাম, ইমারত পরিদর্শক শেখ আতিফ হোসেন ইমন, মোঃ ফরিদ খান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজউক কর্মকর্তাদের সঙ্গে অভিযানে সহযোগিতা করেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ও পুলিশ সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভবনগুলোর নির্মাণকাজ ও স্থাপনা পরিদর্শনের সময় অনুমোদিত নকশা ও নির্মাণসংক্রান্ত বিধিমালা অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই করা হয়। অভিযানের একপর্যায়ে নিয়মবহির্ভূত বলে চিহ্নিত কিছু অংশ অপসারণ করা হয় এবং বৈদ্যুতিক মিটার জব্দ করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাজউক সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজধানীতে অনুমোদিত নকশা বহির্ভূত নির্মাণ এবং নির্মাণ বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা অনুসরণ এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালা মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নকশা লঙ্ঘন বা বিধিবহির্ভূত নির্মাণের ক্ষেত্রে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।