• ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৬, ০১:১২ পূর্বাহ্ণ
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল
সংবাদটি শেয়ার করুন....

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর দরপত্র জমা দেওয়ার সময়সীমা চার মাস বাড়িয়েছে সরকার। ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬’-এর নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত।

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর (আইওসি) দরপত্র দাখিলের সময়সীমা চার মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬’-এর আওতায় দরপত্র জমা দেওয়া যাবে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত।

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফশোর বিডিং রাউন্ডে অংশগ্রহণের বিষয়ে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানির সঙ্গে সম্প্রতি আলোচনা হয়েছে। এসব কোম্পানির অনুরোধের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানসংক্রান্ত তথ্য ও উপাত্তের প্যাকেজ সহজলভ্য করার পাশাপাশি দরপত্র জমা দেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে।

এর আগে দরপত্র দাখিলের শেষ সময় নির্ধারিত ছিল ২০২৬ সালের ৩০ নভেম্বর। নতুন সিদ্ধান্তে তা চার মাস বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মার্চ করা হয়েছে।

মন্ত্রণালয় আশা করছে, দরপত্র জমা দেওয়ার সময় বৃদ্ধি এবং তথ্য-উপাত্তের প্যাকেজ সহজলভ্য করার ফলে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর এ বিডিং রাউন্ডে অংশগ্রহণের আগ্রহ বাড়বে।