রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা মাদক কারবারসহ নানা অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রোববার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার (১৭ মে) মোহাম্মদপুর থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ এই ১৫ জনকে আটক করে।