• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে দেশজুড়ে চিরুনি অভিযান, সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসির মেয়াদ বাড়ল

ঢাকা
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫, ১৬:০২ অপরাহ্ণ
আজ থেকে দেশজুড়ে চিরুনি অভিযান, সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসির মেয়াদ বাড়ল
সংবাদটি শেয়ার করুন....

সারা দেশে আজ থেকে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১৩ জুলাই) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে তিনি এ কথা জানান।

এদিকে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও দুই মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত তারা সারা দেশে এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।