পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে পালিত হবে তা জানা যাবে আজ। হিজরি ১৪৪৭ সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার উদ্দেশ্যে শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের আকাশে কোথাও রবিউল আউয়ালের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার অথবা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) প্রায় ১৪০০ বছর আগে ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন এবং একই দিনে ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। দিনটি মুসলিম বিশ্বের ধর্মপ্রাণ মানুষ গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে থাকেন।