মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোট শুরুর পরপরই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন মোস্তফা সরয়ার ফারুকী।
সেখানে তিনি লেখেন, ‘যে ভোট রাতেই করে ফেলা যায় সেটা দিন পর্যন্ত রাখা হলো কেন? সময়ের কাজ সময়ে না করা এই জাতির বড় দূর্বলতা।’
তিনি আরও উল্লেখ করেন, ‘ডাকসু নির্বাচন উপলক্ষে লাইলাতুল ইলেকশনের জননী, ব্যাংক লুটেরা, গুমের মাস্টারমাইন্ড, বিডিআর-শাপলা-জুলাই হত্যাযজ্ঞের প্রধান পরিকল্পনাকারী, বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতাবিরোধী শক্তি খুনি হাসিনা সে কথা বলেনি।’
ফারুকী তার স্ট্যাটাসে আরও যোগ করেন, ‘ডাকসুর মধ্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ। এরপর আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক।’