হানিয়া এখন ঢাকায়, আজ শেরাটনে দেখা করতে পারবেন ভক্তরা
বিনোদন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় এসেছেন। অবস্থানকালে তিনি ভক্তদের সঙ্গে দেখা করবেন এবং মতবিনিময় করবেন। এছাড়া তিনি ঢাকায় একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
এর আগে বাংলাদেশে আসার বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান তিনি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ নিয়ে আবেগঘন বার্তা দেন হানিয়া।
তিনি নিজের একটি ছবি প্রকাশ করে বাংলায় লিখেন, আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?
শুক্রবার বিকেলে আহসান মঞ্জিলে বাংলাদেশের ইউটিউবার, মডেল ও অভিনেতা রাফসান দ্য ছোটো ভাইয়ের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত সময় কাটান তিনি।
শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া।
অভিনেত্রী আশা প্রকাশ করেছেন, বাংলাদেশে থাকার অভিজ্ঞতা তার জন্য স্মরণীয় হয়ে থাকবে, বিশেষত যদি ভক্তদের কাছ থেকে সরাসরি দেখা করার সুযোগ পান।
আগামী ২১ সেপ্টেম্বর হানিয়া একটি এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন। এরপর তিনি নিজ দেশ পাকিস্তানে ফিরে যাবেন।
বাংলাদেশে হানিয়া আমিরের নাটক ও সিনেমা আগেই জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে তার অভিনীত ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আন্না’, ‘কাভি মে কাভি তুম’ ও ‘মুক পেয়ার হুয়া থা’ নাটকগুলো দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।