• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৫, ১৬:৫৯ অপরাহ্ণ
সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

ছবি:: বিএনপি পতাকা

সংবাদটি শেয়ার করুন....

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে।

বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সন্ধ্যা সাতটায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নের গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে।
ভাষণে তিনি আরও জানান, ওই গণভোটে সংখ্যাগরিষ্ঠ ‘হ্যাঁ’ ভোট পেলে জাতীয় সংসদের নিম্নকক্ষের রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে ১০০ আসনের একটি উচ্চকক্ষ গঠিত হবে।

প্রধান উপদেষ্টার ভাষণে উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করে দলের করণীয় ও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নির্ধারণের জন্যই বিএনপি স্থায়ী কমিটির এই জরুরি বৈঠক আহ্বান করেছে।