• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে চারটি আসন বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট জারির নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৫, ১৭:৫৯ অপরাহ্ণ
বাগেরহাটে চারটি আসন বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট জারির নির্দেশ
সংবাদটি শেয়ার করুন....

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট জারি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্গ শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ পূর্ণাঙ্গ রায়ে এই নির্দেশ প্রদান করেন।

একইসঙ্গে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার ইসির গেজেটকে অবৈধ ঘোষণা করা হয়েছে। ৬১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় আজ প্রকাশিত হয়, যা গণমাধ্যমকে রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন নিশ্চিত করেছেন। এর আগে গত ১০ নভেম্বর হাইকোর্ট বাগেরহাটে একটি আসন কমানোর ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে পূর্বের চারটি আসন বহাল রাখার নির্দেশ দেন। প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর প্রকাশিত ইসির চূড়ান্ত গেজেটে চারটি আসন থেকে একটি কমিয়ে বাগেরহাটকে তিন আসনে রূপান্তর করা হয়।

সেই গেজেট অনুযায়ী বাগেরহাট সদর, চিতলমারী ও মোল্লাহাট নিয়ে বাগেরহাট-১; ফকিরহাট, রামপাল ও মোংলা নিয়ে বাগেরহাট-২ এবং কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা নিয়ে বাগেরহাট-৩ আসন গঠিত হয়। উল্লেখ্য, বাগেরহাট-১ চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট; বাগেরহাট-২ বাগেরহাট সদর-কচুয়া; বাগেরহাট-৩ রামপাল-মোংলা এবং বাগেরহাট-৪ মোরেলগঞ্জ-শরণখোলা নিয়ে গঠিত।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...