• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষানচর কল্যাণ সমিতির কমিটি গঠন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১৫:২৮ অপরাহ্ণ
ভাষানচর কল্যাণ সমিতির কমিটি গঠন
সংবাদটি শেয়ার করুন....

ভাসানচর কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার ঢাকার জোনাকি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। প্রকৌশলী মোঃ নুরুজ্জামানের সঞ্চালনায় সমিতির সভাপতি এম আব্দুর রশীদ শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন।
পরে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বিগত সাধারণ সভার কার্যবিবরণী ও গত মেয়াদের বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করেন, যা সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
অনুষ্ঠানে সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, বর্তমান কার্যনির্বাহী কমিটি, প্রবাসী সদস্য, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী ও ব্যবসায়ীসহ প্রায় ৫০০ জন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ভাসানচর কল্যাণ সমিতির সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আগামী মেয়াদের জন্য এম আব্দুর রশীদকে সভাপতি, এ কে আজাদকে সিনিয়র সহসভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক, প্রকৌশলী মোঃ নুরুজ্জামানকে যুগ্ম সাধারন সম্পাদক করে ৩৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সমিতির উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে কতিপয় প্রস্তাবনা উপস্থাপন, সমিতির উত্তরোত্তর অগ্রগতি ও দেশ-সমাজের মঙ্গল কামনা করা হয়।