হাদির সমাধিস্থল নিয়ে ছড়িয়ে পড়া ছবিটি সম্পূর্ণ বানোয়াট : ডিএমপি
অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ
ফাইল ছবি
সংবাদটি শেয়ার করুন....
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির সমাধিস্থল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার (২১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদির সমাধিস্থলকে কেন্দ্র করে যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে তা সত্য নয়, বরং জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।
বাস্তবে সমাধিস্থলটি যথাযথ নিরাপত্তা ব্যবস্থার আওতায় রয়েছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানায় ডিএমপি।