• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে ইসি

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণ
ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে ইসি
সংবাদটি শেয়ার করুন....

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর নির্বাচন কমিশন অডিটোরিয়ামে মঙ্গলবার সকাল ১০টায় এই বৈঠক শুরু হয়। এর আগে ২১ ডিসেম্বর ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বৈঠক সম্পর্কে জানানো হয়েছিল। ইসি জানায়, বৈঠকে ভোট আয়োজনের সামগ্রিক প্রস্তুতি, নির্বাচনী আচরণবিধি মানা, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং নিরাপত্তা ব্যবস্থাসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। দেশের সব ডিসি ও এসপিদের জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ একটি দিকনির্দেশনামূলক ব্রিফিং। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে ইসি সম্প্রতি বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গেও নিরাপত্তা ও কার্যক্রম নিয়ে আলোচনা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...