• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি ভেঙে পড়ার কোনো কারণ নেই : গভর্নর

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫, ১৩:১৮ অপরাহ্ণ
নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি ভেঙে পড়ার কোনো কারণ নেই : গভর্নর
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আমরা ধীরে হলেও উন্নতির পথে এগোচ্ছি এবং সামগ্রিক অর্থনীতিতে উল্লেখযোগ্য মাত্রায় স্থিতিশীলতা ফিরে এসেছে। নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি ভেঙে পড়ার কোনো বাস্তব কারণ নেই। তিনি বলেন, বর্তমানে এক্সচেঞ্জ রেট নিয়েও বড় কোনো সংকট নেই, রিজার্ভের অবস্থাও ভালো।

রিজার্ভ আরও বাড়াতে হবে আমাদেরই উদ্যোগে। বাজারকে স্থিতিশীল রেখে ডলার কেনা হচ্ছে এবং বছরের শেষে রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্য রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ইআরএফ মিলনায়তনে ‘ব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন গভর্নর।

তিনি আরও বলেন, ব্যালেন্স অব পেমেন্টের জন্য আইএমএফের অর্থের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। ব্যাংকিং খাতে সংকট আগের তুলনায় কমেছে, তবে এখনও মূলধন ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি জানান, পাঁচটি ব্যাংকের সাইনবোর্ড খুব শিগগিরই পরিবর্তন করা হবে। কোনো ব্যাংকের মালিক পক্ষ এককভাবে ব্যাংকের ক্ষতি করতে পারে না; এখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও দায় রয়েছে। তাই দায়ী কর্মকর্তাদের আর্থিক জরিমানার আওতায় আনা হবে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...