• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন গ্র্যান্ড মুফতি নিয়োগ দিল সৌদি আরব

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১৫:১৭ অপরাহ্ণ
নতুন গ্র্যান্ড মুফতি নিয়োগ দিল সৌদি আরব
সংবাদটি শেয়ার করুন....

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন মসজিদে হারামের প্রধান ইমাম ও খতিব শায়খ ড. সালেহ আহমদ বিন হুমাইদ।

মঙ্গলবার পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের ইন্তেকালের পরপরই তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়।

সৌদির রাজকীয় আদালত এ বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে আল আরাবিয়া জানিয়েছে।

শায়খ সালেহ বিন হুমাইদ গ্র্যান্ড মুফতি হওয়ার আগে মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’ পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন। ২০২৫ সালের হজের খুতবাও প্রদান করেছিলেন তিনি।

তিনি সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্স-এর সদস্য এবং মসজিদুল হারামের প্রবীণ ইমাম। দীর্ঘদিন ধরে ইসলামি জ্ঞান, হিকমাহ ও বিচার বিভাগীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

তার বক্তৃতা, গভীর অন্তর্দৃষ্টি ও পাণ্ডিত্যপূর্ণ চিন্তা মুসলিম বিশ্বের কাছে তাকে শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত করেছে।