• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন প্রস্তুত: সিইসি

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৫, ১৫:২২ অপরাহ্ণ
নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন প্রস্তুত: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: ভিডিও থেকে নেওয়া

সংবাদটি শেয়ার করুন....

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে অঙ্গীকারাবদ্ধ এবং তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচন সফল হবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, তরুণরা সাহস, শক্তি ও সৃজনশীলতার প্রতীক, তাদের এনার্জি ও আইডিয়া ছাড়া দেশ গড়া সম্ভব নয় এবং দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী ভবিষ্যৎ নিয়ে তাকে আশাবাদী করে তোলে।

সোমবার রাজধানীর গুলশানে আয়োজিত ইউথ ভোটার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিইসি জানান, আসন্ন নির্বাচন ঐতিহাসিক কারণ এই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি, ভোটপ্রক্রিয়ায় যুক্ত কর্মকর্তা-কর্মচারী, কারাবন্দী এবং নিজ নিজ আসনের বাইরে কর্মরত সরকারি কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে, পাশাপাশি একদিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত এবং সবাইকে সঙ্গে নিয়েই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং নির্বাচন সামনে এলে এ ধরনের ঘটনা বাংলাদেশে নতুন নয়।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ প্রস্তুতির কথা কমিশনকে জানিয়েছে এবং জাতির কাছে দেওয়া একটি সুষ্ঠু, প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচন কমিশন দৃঢ়প্রতিজ্ঞ।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...