• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্লট বরাদ্দে জালিয়াতি : হাসিনা-রেহানা-টিউলিপের রায় আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ
প্লট বরাদ্দে জালিয়াতি : হাসিনা-রেহানা-টিউলিপের রায় আজ

শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক

সংবাদটি শেয়ার করুন....

ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে রায় আজ ঘোষণা হবে। সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করবেন। একই আদালত গত ২৫ নভেম্বর আজকের দিনটি ধার্য করেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন— শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

প্লট বরাদ্দ জালিয়াতি, শেখ হাসিনা রায়, রাজউক পূর্বাচল প্রকল্প, দুর্নীতি দমন কমিশন মামলা, Sheikh Hasina verdict, Tulip Siddiq Bangladesh news, RAJUK plot scam, পূর্বাচল প্লট বরাদ্দ, দুর্নীতি মামলা বাংলাদেশ, জালিয়াতি রায় আজ, Anti Corruption Commission BD