• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৫, ১৯:০৭ অপরাহ্ণ
প্রাথমিক শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা
সংবাদটি শেয়ার করুন....

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অন্যথায় শৃঙ্খলা-বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত শিক্ষকদের বিরুদ্ধে চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বুধবার মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সহকারী শিক্ষক সংগঠনগুলোর ১ ডিসেম্বর থেকে কর্মবিরতি এবং ৩ ডিসেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির বিষয়ে মন্ত্রণালয় অবগত। দাবি অনুযায়ী ১১তম গ্রেড, ১০ ও ১৬ বছর চাকরি শেষে উচ্চতর গ্রেড প্রদান এবং প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

এ ছাড়া বেতন ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীতকরণের বিষয়টি জাতীয় বেতন কমিশনের বিবেচনায় রয়েছে। পে-কমিশনের প্রতিবেদন পাওয়ার পর অর্থ বিভাগ ব্যবস্থা নেবে বলেও জানানো হয়। মন্ত্রণালয় জানায়, উপর্যুক্ত উদ্যোগের পরও কিছু সংগঠন বার্ষিক পরীক্ষায় বাধা, পরীক্ষা গ্রহণকারী শিক্ষকদের লাঞ্ছিত করা ও শিক্ষাব্যবস্থাকে ঝুঁকিতে ফেলার মতো কর্মকাণ্ড চালাচ্ছে, যা সরকারি চাকরি আইন ও ফৌজদারি আইনের পরিপন্থী। তাই সকল সহকারী শিক্ষককে অবিলম্বে দায়িত্বে যোগ দিয়ে তৃতীয় প্রান্তিকের পরীক্ষা যথাযথভাবে সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...