• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের পর ২ মামলার রায়ের আশা

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ২৪, ২০২৬, ১৬:১৫ অপরাহ্ণ
ঈদের পর ২ মামলার রায়ের আশা
সংবাদটি শেয়ার করুন....

ঈদের পর অর্থাৎ আগামী জুনে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার রায় ঘোষণা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আমিনুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর চিফ প্রসিকিউটর।

রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন।

চিফ প্রসিকিউটর বলেন, বর্তমানে ট্রাইব্যুনালে ২২টি মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে দুটি মামলা রায়ের অপেক্ষায় রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের পরই এসব মামলার রায় ঘোষণা করা হবে। এছাড়া ৩১টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। একইসঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে গুম, খুন এবং ক্রসফায়ারের ১৫০টি মামলার তদন্ত হাতে নেওয়া হয়েছে এবং এরই মধ্যে কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় নরসিংদী, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, রাজশাহী-সহ দেশের যেসব স্থানে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে, সেসব মামলার তদন্তে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে তদন্ত কর্মকর্তাদের সঙ্গে প্রসিকিউশন টিমকে যুক্ত করে বিশেষ তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দ্রুত এসব তদন্ত প্রতিবেদন জমা দিয়ে মামলাগুলো বিচার পর্যায়ে নেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনু এবং রামপুরার একটি মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হতে পারে। এর মধ্যে একটি মামলা ট্রাইব্যুনাল-১ এবং অন্যটি ট্রাইব্যুনাল-২-এ রায়ের অপেক্ষায় রয়েছে।