• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে ২৯ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশনের আহ্বান

বৈরী আবহাওয়ার কারণে অনুষ্ঠিত হতে না পারা এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬, ২০:২৫ অপরাহ্ণ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে ২৯ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশনের আহ্বান
সংবাদটি শেয়ার করুন....

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক নির্দেশনায় জানানো হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া কয়েকটি বিষয়ের পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে গত ১৩ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ কেন্দ্রে রেজিস্ট্রেশন করতে হবে।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষার্থীদেরও একই সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলোকে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের তালিকা আগামী ৩০ জুলাইয়ের মধ্যে নিজ নিজ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে।