• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এলজিইডির ৮ প্রকৌশলী অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেলেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ২, ২০২৬, ১৯:৪৮ অপরাহ্ণ
এলজিইডির ৮ প্রকৌশলী অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেলেন
সংবাদটি শেয়ার করুন....

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-৩) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (উন্নয়ন-১ শাখা) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশ এবং প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন এবং জনপ্রশাসন মন্ত্রণালযের ৩০ জুন২০২৬ তারিখের ০৫.০০.০০০০.০০০.১৩৩.১২.০০১৩.২৬.১৮১ নম্বর পত্রের পরিপ্রেক্ষিতে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর ৩য় গ্রেডভুক্ত (৫৬,৫০০-৭৪,৪০০ টাকা) বেতন স্কেলে তাদের এই পদোন্নতি দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশটি গত ৩০ জুন ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:

১. আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী: ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন।
২. সৈয়দা আসমা খাতুন: সদর দপ্তরের পানি সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
৩. মোল্লা মিজানুর রহমান: সদর দপ্তরের নগর ব্যবস্থাপনা ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন।
৪. কাজী সাইফুল কবির: ‘প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস (SupRB)’ শীর্ষক প্রকল্পে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) (অডিট) প্রেষণে কর্মরত ছিলেন।
৫. মোঃ ওয়াহিদুজ্জামান: ‘প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস (SupRB)’ শীর্ষক প্রকল্পের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) ও প্রকল্প পরিচালক (প্রেষণে) হিসেবে কর্মরত ছিলেন।
৬.মোঃ গোলাম আজম: সদর দপ্তরের মানব সম্পদ উন্নয়ন, মাননিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োজিত ছিলেন।
৭. মোঃ ওয়াহিদুজ্জামান: সদর দপ্তরের সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
৮. মোঃ দেলোয়ার হোসেন মজুমদার: খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন।
পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব এ বি এম অরিফুল ইসলামের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে যে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা এলজিইডির প্রধান প্রকৌশলী বরাবর যোগদানপত্র পেশ করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. বি. এম. আরিফুল ইসলাম।

পরবর্তীতে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলীরা স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহিদুল হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন