আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ভারতের কলকাতায় এসেছেন। লিওনেল মেসিকে দেখতে ছুটে এসেছিলেন বলিউড বাদশা শাহরুখ খানও। দুই জগতের দুই তারকার দেখা ও কথাও হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য, মেসি কলকাতায় পৌঁছলে ফুটবলারকে বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যান আয়োজকরা। আর হোটেলে প্রবেশ করতেই মেসির সঙ্গে দেখা হয়ে যায় বলিউড বাদশাহ শাহরুখ খানের। হোটেলে শাহরুখ খানকে দেখেই হাসিমুখে হাত বাড়িয়ে দেন আর্জেন্টাইন এই ফুটবলার।