• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনে উত্তরাবাসীর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬, ১৮:০৮ অপরাহ্ণ
জুলাই আন্দোলনে উত্তরাবাসীর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত জুলাই গণঅভ্যুত্থানে উত্তরাবাসীর অসাধারণ অবদান আগামী ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এবং ধীরে-ধীরে গণতন্ত্র ও ভোটাধিকারের ধারাকে আরও টেকসই করতে হবে।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে জনগণের ভোটাধিকারে আঘাত এসেছে, কিন্তু গত ৫ আগস্ট ২০২৪-এ উত্তরা সহ সারা দেশের মানুষ অনেক ত্যাগ স্বীকার করে সেই অধিকার ফিরে পেয়েছে। এখন সেই অধিকার রক্ষার দায়িত্বও জনগণের উপর।

জনসভায় তিনি উত্তরাবাসীর সামনে সাতটি মূল সমস্যা তুলে ধরেন — গ্যাস সংকট, পানি সমস্যা, আধুনিক সরকারি হাসপাতালের অভাব, জলাবদ্ধতা, মাদক প্রবণতা, বেকারত্ব ও যানজটসহ কিশোর গ্যাং — এবং প্রতিটি সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, শুধু ভোট দিলে চলবে না, ভোটকেন্দ্রের কাছে থেকে ভোট গুনে ফল নিশ্চিত করা প্রয়োজন। নির্বাচনকে বিঘ্নিত করার জন্য ষড়যন্ত্র অব্যাহত আছে, তাই সজাগ থাকতে হবে।

সবশেষে তিনি ঢাকা-১৮ আসনের প্রার্থী এস এম জাহাঙ্গীরকে জয়ী করার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানান এবং বলেন, “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।”