• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলাপ্রশাসক সম্মেলন-২০২৬ এর প্রথম দিনে আলোচিত বিষয়াবলি

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ৪, ২০২৬, ১৮:২৩ অপরাহ্ণ
জেলাপ্রশাসক সম্মেলন-২০২৬ এর প্রথম দিনে আলোচিত বিষয়াবলি
সংবাদটি শেয়ার করুন....

আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন-২০২৬ এর প্রথম দিনে আলোচিত বিষয়াবলি:

 খাল খনন কর্মসূচি মেশিন নির্ভর না হয়ে ছাত্র-ছাত্রী, বেকার তরুণ ও সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে;

 খাল খননে বিএডিসি, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, প্রকল্প বাস্তবায়ন অফিসে প্রদানকৃত বরাদ্দ যথাযথভাবে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসককে আহ্বায়ক করে সংশ্লিষ্টদের সংযুক্ত করে কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়েছে;

 দুর্যোগ সংঘটিত হওয়ার পূর্বেই পূর্বপ্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করার বিষয়ে আলোচনা হয়েছে;

 বরিশাল, বরগুনা, পিরোজপুর, লালমনিরহাট এবং গাজীপুর জেলায় ইপিজেড স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে;

 ওঁরাও, মাহাতোসহ সমতলের সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য আয়বর্ধক কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।