তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে বরিশাল সদর উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৭, ২০২৬, ১৬:৫৪ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল সদর উপজেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমপির উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এ সময় বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ মন্ত্রীকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা গ্রহণ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসেবে বরিশাল সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক আলহাজ নুরুল আমিন, সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।