দক্ষিণ কোরিয়া এ শুরু হলো আন্তর্জাতিক সংস্থা ” ফিডাফ ” ( FIDAF ) এর কংগ্রেস মিটিং ও ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল’২০২৬
অনলাইন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১৪:৫৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
বিশ্বের বিশিষ্ট সাংস্কৃতিক নেতৃবৃন্দ এখন দক্ষিণ কোরিয়াতে বিশ্ব মঞ্চে একত্রিত হয়েছেন , আন্তর্জাতিক সংস্থা ” ফিডাফ ” ( FIDAF ) এর কংগ্রেস মিটিং এ অংশগ্রহন করার জন্য l আগামী ২৯ সেপ্টেম্বর’২০২৬ থেকে ৬ অক্টোবর’২০২৬ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার “Cheonan” শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে , আন্তর্জাতিক সংস্থা ” ফিডাফ ” ( FIDAF ) এর কংগ্রেস মিটিং ও ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল’২০২৬ “l যেখানে ৮৫টি দেশের ফিডাফ ” ( FIDAF ) এর ন্যাশনাল রিপ্রেসেন্টটেটিভ ও ডিরেক্টররা অংশগ্রহন করছে।
ইতিমধ্যে বাংলাদেশ এর এ টিএন এম সি এল এর সি ই ও এবং ফিডাফ এর কংগ্রেস মেম্বার ও নির্বাচিত ডিরেক্টর – সাজেদুর রহমান মুনিম এবং এটিএন এডুকেশন এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও নৃত্য শিল্পী – রোকসানা আখতার-রিনি , দক্ষিণ কোরিয়ার “Cheonan” শহরে পৌঁছেছেন , আন্তর্জাতিক সংস্থা ” ফিডাফ ” ( FIDAF ) এর এই কংগ্রেস মিটিং ও ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল এ অংশগ্রহণের জন্য।
আগামী বছর ব্যাংলাদেশ কালচারাল সেন্টার ও ফিডাফ বাংলাদেশের আয়োজনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে l উল্লেখ্য ফিডাফ- বাংলাদেশ এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন -এটিএন গ্রুপ এর চেয়ারম্যান ড্, মাহফুজুর রহমান।
দক্ষিণ কোরিয়া এ এবারে ইউরোপ , আমেরিকা , এশিয়া , আফ্রিকা , ওসানিয়া এর ৩৫টি দেশের প্রায় এক হাজার নৃত্য শিল্পী এই ফিডাফ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে বিভিন্ন নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে।
সংকৃতি বিনিময়ের মাধ্যমে সারা বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দেয়াই হবে এবারের ফিডাফ কংগ্রেস এর মূল প্রতিপাদ্য ।