• ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স : ভূমি মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপে দুই কর্মচারী শাস্তির মুখোমুখি

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুন ২৯, ২০২৬, ১৮:১২ অপরাহ্ণ
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স : ভূমি মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপে দুই কর্মচারী শাস্তির মুখোমুখি
সংবাদটি শেয়ার করুন....

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ (Zero Tolerance) নীতি বজায় রাখতে ভূমি মন্ত্রণালয় কঠোর ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় অসদাচরণ ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন দুই কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে, ২৫/২৫ নম্বর বিভাগীয় মামলায় রংপুর সদরের প্রাক্তন কপিস্ট কাম বেঞ্চ সহকারী (বর্তমান কর্মস্থল: উপজেলা সেটেলমেন্ট অফিস, বেড়া, পাবনা) মুহাম্মদ ওয়াহিদুজ্জামান-এর বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।

অন্য দিকে, ২৪/২৫ নম্বর বিভাগীয় মামলায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের

রেকর্ড কিপার রেজভীন আখতার-এর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে বেতন গ্রেডের ০১ (এক) ধাপ নিম্নে অবনমিতকরণ-এর লঘু দন্ড প্রদান করা হয়েছে।

ভূমি সেবাকে হয়রানীমুক্ত ও দুর্নীতিমুক্ত হিসেবে আরও জনকল্যাণমুখী হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের যে কোনো রকমের অনিয়ম প্রতিরোধের ক্ষেত্রে মন্ত্রণালয়ের কঠোর অবস্থান বজায় থাকবে।