• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ৬, ২০২৬, ২২:২২ অপরাহ্ণ
দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা
সংবাদটি শেয়ার করুন....

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল ৯ টা থেকে পরর্বতী ২৪ ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি. /২৪ ঘন্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি. /২৪ ঘন্টা) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভুমিধ্বসের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্রগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।