পানিসম্পদ মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের স্বাক্ষাৎ
অনলাইন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৬, ১৯:০৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে বিশ্বব্যাংকের মিশন প্রধান Jean Pesme-স্বাক্ষাৎ করেন ।
এসময় পানিসম্পদ মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, নদী ভাঙ্গন, জলবদ্ধতা, লবণাক্ততা ও খরার মতো চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া জরুরি।
মন্ত্রী আরো বলেন, সরকার দেশের নদী-খাল, জলাশয় খনন ও পুনঃখননের পাশাপাশি নদী ভাঙ্গন ও বন্যার ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের অংশীদারিত্ব আরো জোরদারের আহ্বান জানান তিনি।
বিশ্বব্যাংকের মিশন প্রধান Jean Pesme বলেন, বাংলাদেশের পানিসম্পদের উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।