• ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

এইচ আর সুমন
প্রকাশিত আগস্ট ২০, ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ণ
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিতে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন, বাদ্যযন্ত্র, ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং পরস্পরকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

র‍্যালি ও আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্ব ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান ও কবির হোসেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলি, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন,এবং জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল।

এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সিনয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল ,যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, ওমর ফারুক, লুকু চৌধুরী, ফিরোজ হারুনুর রশিদ সুমন, , কামাল মেম্বার, কামাল পাশা, কামাল মোল্লা, এমদাদ হোসেন ও সপন গোলাদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইব্রাহিম খলিল, যুগ্ন আবরক ফারুক দেওয়ান, পৌর শ্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাইনুদ্দিন হাওলাদার, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান, সোহাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।