• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদিকে তারেক রহমানের জন্মদিনের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন মোদি

অনলাইন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০০:১৭ পূর্বাহ্ণ
মোদিকে তারেক রহমানের জন্মদিনের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন মোদি
সংবাদটি শেয়ার করুন....

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৬তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুভেচ্ছা বার্তায় তিনি ভারতের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।

তারেক রহমান লেখেন,
‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক—এই কামনা করি।’

এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজেও নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি শুভেচ্ছা কার্ড প্রকাশ করা হয়। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা তুলে ধরা হয়।

তারেক রহমানের শুভেচ্ছাবার্তার প্রায় আধা ঘণ্টার মধ্যেই জবাব দেন নরেন্দ্র মোদি।

এক্সে তারেক রহমানের পোস্টটি শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রী লেখেন,
‘আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’

১৭ সেপ্টেম্বর ১৯৫০ সালে জন্ম নেওয়া নরেন্দ্র মোদি এ বছর ৭৬তম জন্মদিন পালন করেন।

দুই দেশের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত শুভেচ্ছা ও ধন্যবাদ বিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।