• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

বাসস
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৬, ০০:৫৪ পূর্বাহ্ণ
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও জোরদারে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বার্তায় জানায়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।

গত ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

এরপর শুক্রবার তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...