প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। সোমবার বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে এ বৈঠক শুরু হয়। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত আছেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। দলের অপর দুই সদস্য হলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।