• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুন ৮, ২০২৬, ১৬:২৮ অপরাহ্ণ
২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল
সংবাদটি শেয়ার করুন....

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। আগামী ২০ জুলাই ফল প্রকাশের বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নির্ধারিত তারিখে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য নির্ধারিত মাধ্যমে ফলাফল জানতে পারবেন। ফল প্রকাশকে কেন্দ্র করে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রতিবছর লাখো শিক্ষার্থী অংশ নেয়। ফলাফল প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যায়ে ভর্তির প্রক্রিয়া শুরু হবে।