• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জ-১ আসনে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫, ১৩:২৯ অপরাহ্ণ
মুন্সীগঞ্জ-১ আসনে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বিএনপির সমাবেশ
সংবাদটি শেয়ার করুন....

মুন্সীগঞ্জ-১ আসনের সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর সঙ্গে একটি সমাবেশ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। শনিবার বিকেলে সিরাজদিখান উপজেলার শেখরনগর মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রায় ১০ হাজার সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তৃতায় বলেন, “সবাইকে একত্রিত হয়ে বৈষম্য ও ভেদাভেদহীন রাষ্ট্রগঠন করতে হবে। সাম্প্রদায়িক শক্তিকে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ংকর।”

বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে আসন্ন নির্বাচনে উপস্থিত সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

বক্তব্যে উভয় নেতাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন। এই কর্মসূচিতে পূজা উদযাপন পরিষদসহ হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।