আগামীকাল ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ৪, ২০২৬, ২৩:৪৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
‘আলোকিত লালমনিরহাট’-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি আগামীকাল (০৪ জুলাই,শনিবার) লালমনিরহাট আসছেন। তাঁর সাথে থাকছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
বিকেল ০৩ টায় শহরের এম টি হোসেন ইনস্টিটিউট মাঠে এ অনুষ্ঠান শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান।
অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে লালমনিরহাট জেলা শহর বর্ণিল সাজে সেজে উঠেছে। শহরের মোড়ে ও সড়কদ্বীপে সাঁটানো হয়েছে প্ল্যাকার্ড, পেস্টুন। নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল।
অনুষ্ঠান আয়োজন সম্পর্কে জানতে চাইলে ‘আলোকিত লালমনিরহাট’ এর প্রতিষ্ঠাতা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, আলোকিত লালমনিরহাট সামাজিক অপরাধের বিরুদ্ধে এক দৃঢ় আন্দোলন।মাদক। জুয়া। বাল্যবিবাহ। যৌতুক।এ চারটি শব্দ আজ লালমনিরহাটের প্রতিটি ঘরে এক নীরব আতঙ্কের নাম। প্রতিনিয়ত পরিবার ভাঙছে, শিশুর ভবিষ্যৎ থেমে যাচ্ছে, শত সহস্র স্বপ্ন হারিয়ে যাচ্ছে।
এই বাস্তবতা বদলাতে চুপ থাকার সময় শেষ। এবার সময় প্রতিরোধের।
তিনি বলেন, এটি কোনো সাধারণ অনুষ্ঠান নয় — এটি একটি অঙ্গীকার, একটি প্রতিজ্ঞা, একটি প্রজন্মের পক্ষে দাঁড়ানোর ডাক।
আপনার উপস্থিতি এখানে নিছক সৌজন্য নয় — এটি প্রয়োজন। কারণ এই লড়াই একার নয়, এই লড়াই সম্মিলিত। আসুন। কথা বলুন। পাশে দাঁড়ান।