• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলনকে একত্র করে চূড়ান্ত প্রার্থী ঘোষণার আশা মামুনুল হকের

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬, ১৬:৫২ অপরাহ্ণ
ইসলামী আন্দোলনকে একত্র করে চূড়ান্ত প্রার্থী ঘোষণার আশা মামুনুল হকের
সংবাদটি শেয়ার করুন....

ইসলামী আন্দোলনের সব পক্ষকে একত্র করে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মামুনুল হক বলেন, ১০টি রাজনৈতিক দলের অংশগ্রহণে বৈঠক সম্পন্ন হয়েছে এবং ইসলামী আন্দোলনের সঙ্গেও আলোচনা হয়েছে। তিনি জানান, রাতের সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। তার প্রত্যাশা, সবাইকে সঙ্গে নিয়ে একসাথেই এগিয়ে যাওয়া সম্ভব হবে এবং ইসলামী আন্দোলনকে অন্তর্ভুক্ত করেই আসনভিত্তিক চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা যাবে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...