• ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা সরকারি কলেজে বিজ্ঞান ক্লাবের দশবছর পূর্তিতে পূনর্মিলনী অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ২৩, ২০২৬, ২১:৩১ অপরাহ্ণ
উত্তরা সরকারি কলেজে বিজ্ঞান ক্লাবের দশবছর পূর্তিতে পূনর্মিলনী অনুষ্ঠান
সংবাদটি শেয়ার করুন....

উত্তরা সরকারি কলেজ বিজ্ঞান ক্লাবের দশবছর পূর্তি উদযাপন করা হয় আজ ২৩ মে ২০২৬। ক্লাবের মডারেটর ও বোটানি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রোবায়দা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলনে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাকিল আহমেদ । ক্লাবের প্রাক্তন সকলপ্রেসিডন্ট সেক্রেটারি, প্রাক্তন মডারেটরগণ এবং প্রাক্তন ও বর্তমান সদস্যগণ পূনর্মিলনীতে অংশগ্রহণ করেন ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, মানব ইতিহাস সমৃদ্ধ আজ বিজ্ঞানের জয়জয়কারে । খ্রিস্টপূর্ব আনুমানিক ৩০০০–১২০০ এর মধ্যে মিশর ও মেসোপটেমিয়ায় বিজ্ঞানের সৃচনা ঘটে ,যেখানে বিকশিত হয় গণিত.জ্যোতির্বিদ্যা ও চিকিৎসাবিদ্যা । আজ বিশ্বটাই বিজ্ঞানময়, বিজ্ঞানের এ যুগে বিজ্ঞান ক্লাবের কর্মতৎপরতা ও সাফল্যে আমি আনন্দিত ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা এমন একটি জেনারেশনের প্রতিনিধিত্ব করছো, যারা খুব অস্থির, পরিশ্রমে অনাগ্রহী এবং মোবাইল ফোন নির্ভর ড়িজিটাল প্রজন্ম । তোমরা ঘরে না মানতে চাও বাবা মায়ের শাসন আবার শিক্ষা প্রতিষ্ঠানে না শুনতে চাও শিক্ষকের কথা । সুতরাং এ অস্থির প্রজন্মের প্রতিনিধি হয়েও তোমরা যারা ক্লাবের সৃজনশীল কর্মকান্ডের সাথে জড়িত আছো তাদের সবাইকে ধন্যবাদ ।

প্রধান অতিথি বলেন,প্রতিষ্ঠালগ্ন থেকে ক্লাবটি সফলভাবে ৫টি জাতীয় বিজ্ঞান উৎসব আয়োজন করেছে। এছাড়াও বিভিন্ন কলেজের বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে বিজয়ী হয়ে এসেছে। IUBAT আয়োজিত ২য় Sustainability Olympiad-এ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ক্লাবটি জাতীয় পর্যায়ে বিশেষ কৃতিত্ব অর্জন করে।

নিরবচ্ছিন্ন অর্জন, নেতৃত্ব ও উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে Higgs Boson Science Club শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চার অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠছে উল্লেখ করে প্রধান অতিথি ববলন ভবিষ্যতেও জ্ঞান, গবেষণা ও সৃজনশীলতার বিকাশে ক্লাবটি অগ্রণী ভূমিকা পালন করে যাবে।