• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি থেকে পদত্যাগ তাজনূভা জাবীনের

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫, ১৫:৩৯ অপরাহ্ণ
এনসিপি থেকে পদত্যাগ তাজনূভা জাবীনের

তাজনূভা জাবীন

সংবাদটি শেয়ার করুন....

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের ঘোষণা দেন। দীর্ঘ স্ট্যাটাসে তিনি লিখেছেন, আজ আমি এনসিপি থেকে পদত্যাগ করেছি। ভীষণ ভেঙে যাওয়া মন নিয়ে জানাচ্ছি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশ নিতে পারছি না।

সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে—আজই আমার নির্বাচন উপলক্ষে আমার মা চট্টগ্রাম থেকে এসেছেন, আর একই দিনে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো। আমি জানি আমার এই পদক্ষেপে অনেকেই কষ্ট পেয়েছেন, তবে এটি আমার জন্য সঠিক সিদ্ধান্ত। এখানে সামান্য আশা থাকলেও হয়তো নিজের আত্মসম্মানবোধকে আরেকবার সুযোগ দিতাম।

পাঠানো অনুদান ফেরত দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, যারা আমাকে ডোনেশন দিয়েছেন তাদের সব টাকা আমি ধীরে ধীরে ফেরত দেব। আমাকে কিছুটা সময় দিতে হবে, কীভাবে ফেরত দেব তার বিস্তারিত জানাব। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ।

তিনি বলেন, আগে কখনো রাজনীতি করিনি। মাত্র জুলাইয়ে রাজপথে নেমেছিলাম দেশের পরিবর্তনের স্বপ্ন নিয়ে। জীবনের শেষ দিন পর্যন্ত সেই পরিবর্তনের লক্ষ্যে লড়ে যেতে চাই। গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমার কণ্ঠ আরও শক্তভাবে থাকবে। মধ্যপন্থার বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের রাজনীতির যে শূন্যতা তৈরি হয়েছে, সেটি পূরণ করার চেষ্টা চালিয়ে যাব। সময়ই বলে দেবে পরের কথা।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...