• ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এলজিইডির প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেলেন মো. বেলাল হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬, ২২:২৩ অপরাহ্ণ
এলজিইডির প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেলেন মো. বেলাল হোসেন
সংবাদটি শেয়ার করুন....

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর মো. বেলাল হোসেনকে স্থায়ীভাবে পদোন্নতি দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগ গতকাল শনিবার (১৯ জুলাই ২০২৬) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখা থেকে জারি করা ৪৬.০০.০০০০.০০০.০৬৭.১২.০০৭.২৫-৫৬৫ স্মারকের প্রজ্ঞাপনে বলা হয়, ইতিপূর্বে চলতি দায়িত্বে থাকা মো. বেলাল হোসেনকে জাতীয় বেতনস্কেল ২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী এলজিইডির প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনের অনুলিপি (স্মারক নম্বর: ৪৬.০০.০০০০.০০০.০৬৭.১২.০০৭.২৫-৫৬৫/১(১২)) মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এছাড়া বাংলাদেশ গেজেটের পরবর্তী সংখ্যায় প্রকাশের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশের গ্রামীণ ও আঞ্চলিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান এলজিইডির প্রধান প্রকৌশলী পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক পদ, যেখান থেকে দেশের সড়ক, সেতু, কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প তদারকি করা হয়।