• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এলজিইডির প্রধান প্রকৌশলী মো:বেলাল হোসেন ও আব্দুল বারেকের বদলি ও নিয়োগ বাণিজ্যের বিষয়টি অপপ্রচার : দাবি করেছেন প্রশাসন শাখা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৪, ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ণ
এলজিইডির প্রধান প্রকৌশলী মো:বেলাল হোসেন ও আব্দুল বারেকের বদলি ও নিয়োগ বাণিজ্যের বিষয়টি অপপ্রচার : দাবি করেছেন প্রশাসন শাখা
সংবাদটি শেয়ার করুন....

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মোঃ আব্দুল বারেক হাওলাদার কে নিয়ে সম্প্রতি বদলি ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগের ভিত্তিতে দুই একটি ডিজিটাল প্লাটফর্মে প্রচারিত প্রতিবেদন নিয়ে কথা বলেছেন প্রশাসন শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল বারেক হাওলাদার।
তিনি বলেন, আমি প্রশাসন শাখায় গত ০৩-০৫-২০২৬ ইং তারিখে যোগদান করি।
এত স্বল্প সময়ে অযৌক্তিক,অন্যায় ও ভিত্তিহীন সংবাদ কিভাবে গণমাধ্যমের ডিজিটাল প্লাটফর্মে প্রচার করল। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল বারেক হাওলাদার বলেন,
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন দীর্ঘদিনের অভিজ্ঞ,দক্ষ,মেধাবী ও রাষ্ট্রের বিধি-বিধান মেনে দায়িত্ব পালন করছেন। তার সম্পর্কে অযৌক্তিক ভাবে তথ্য-প্রমাণ ছাড়া ভিত্তিহীন অপপ্রচার কোনোভাবেই কাম্য নয়। এছাড়া আমাকে নিয়েও হাস্যকর ও ভিত্তিহীন অপপ্রচার করছে ,যাহা দায়িত্বহীনতার পরিচয়। এক্ষেত্রে গণমাধ্যমের ডিজিটাল প্লাটফর্মে প্রচারিত প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সংবাদ কর্মীদের আরো দায়িত্বশীল ও সতর্ক হওয়া প্রয়োজন।
এভাবে চলতে থাকলে দেশ, সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। এ
জন্য দায়ী মনগড়া কল্পনিক তথ্যহীন অপপ্রচার কারী গণমাধ্যম ও ডিজিটাল প্লাটফর্ম। এছাড়া এ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অনেকেই এর তীব্র নিন্দা প্রকাশ করেছেন।