ঐক্যবদ্ধ জনগণ ও তরুণরাই পারবে দেশের যথাযথ পরিবর্তন আনতে – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ৭, ২০২৬, ০০:০২ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিলো গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলসহ ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টার ফসল। জুলাই গণঅভ্যুত্থানের ক্রেডিট নেয়ার এই প্রতিযোগিতা অভ্যুত্থানের মূল চেতনাকে ব্যাহত করছে। ঐক্যবদ্ধ জনগণ ও তরুণরাই পারবে দেশের যথাযথ পরিবর্তন আনতে। তরুণসহ সকল শ্রেণি-পেশার মানুষের মাধ্যমে সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আজ ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ ও প্রিয় অতিথি হিসাবে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাশার ও কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মোঃ মসীহুর রহমান।
প্রধান অতিথি ফারজানা শারমীন তার বক্তব্য শেষে ৭ দিনব্যাপী আয়োজিত আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।