• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ তৈরি করব : তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৮:৩৩ অপরাহ্ণ
ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ তৈরি করব : তারেক রহমান

রবিবার বিকেলে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান / ছবি : বিএনপি মিডিয়া সেল

সংবাদটি শেয়ার করুন....

বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকা মহানগরীতে ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরের এক নির্বাচনী পথসভায় তিনি এ ঘোষণা দেন। তারেক রহমান বলেন, এটি একটি পথসভা এবং মানুষের চলাচলের রাস্তা হওয়ায় বক্তব্য দীর্ঘ করবেন না। ঢাকাকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেন, এমন পরিবেশ তৈরি করা হবে যাতে মা-বোনেরা যে কোনো সময় নিরাপদে চলাচল করতে পারেন এবং ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে পরিচালনা করা যায়। বিএনপি চেয়ারম্যান আরও বলেন, আগামী ১২ তারিখে সরকার গঠনের সুযোগ পেলে ঢাকা শহরে পরিকল্পিতভাবে ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে। একই সঙ্গে ইসিবি চত্বর থেকে উত্তরা জসিম উদ্দিন পর্যন্ত সড়ক প্রশস্ত করার প্রতিশ্রুতি দেন তিনি। বক্তব্যের শেষভাগে তারেক রহমান আবারও ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে সহযোগিতা করতে হবে।