• ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি: মির্জা ফখরুল

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৫, ১৩:০০ অপরাহ্ণ
ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি: মির্জা ফখরুল
সংবাদটি শেয়ার করুন....

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক রাখা হবে; দাদাগিরির কোনো সুযোগ থাকবে না। ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ও ফারাক্কা ইস্যুতে বিশেষ গুরুত্ব দেবে বিএনপি।

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, প্রত্যেক দেশ স্বাভাবিকভাবেই তার নিজের স্বার্থ দেখবে। তবে নির্বাচিত সরকার না থাকলে এই দাবি আদায় সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় এলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুকে অগ্রাধিকার দেবে।

এদিন চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে অংশ নেবেন বিএনপির মহাসচিব। বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।