• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, রাষ্ট্র পুনর্গঠনেরও অঙ্গীকার – পানি সম্পদ মন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ৫, ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থান কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, রাষ্ট্র পুনর্গঠনেরও অঙ্গীকার – পানি সম্পদ মন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন জুলাই গণঅভ্যুত্থান কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনেরও অঙ্গীকার। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের আকাঙ্খা জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করে আসছেন।

‎ আজ লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজনে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে ১৭ বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন ও জুলাই শহিদদের স্মরণে সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী।

‎ মন্ত্রী বলেন, আমাদের জাতীয় জীবনে জুলাই গণঅভ্যুত্থান অনেক তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ক্ষমতায়নের জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম অব্যাহত ছিলো। তারেক রহমান বিদেশে নির্বাসিত থেকেও জাতিকে ঐক্যবদ্ধ করতে নেতৃত্ব দিয়েছেন।

‎ মন্ত্রী আরো বলেন, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা ছাত্র হত্যায় মেতে উঠেছিলো। দেশব্যাপী ছাত্র হত্যার অংশ হিসেবে লক্ষ্মীপুরে বিজয়, সজীব এবং সাব্বিরসহ ৮ জনকে হত্যা করেছিলো। তারেক রহমানের নেতৃত্বে জুলাই শহিদদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এ সময় তিনি জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, জাতীয় স্বার্থে চব্বিশের জুলাইয়ে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলো জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।