• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাইব্যুনালে তাপস-নানকের বিচার শুরুর আদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ১০, ২০২৬, ১৪:০২ অপরাহ্ণ
ট্রাইব্যুনালে তাপস-নানকের বিচার শুরুর আদেশ
সংবাদটি শেয়ার করুন....

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার (১০ মে) ট্রাইব্যুনাল এ আদেশ দেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হলো।

মামলার পরবর্তী ধাপে সাক্ষ্যগ্রহণ ও সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ৮ জুন দিন নির্ধারণ করেছেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এর আগে একই মামলায় তাপস, নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) ট্রাইব্যুনালে দাখিল করা হয়।