• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান ও ঢাকা- ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের উপর অতর্কিত হামলা |

অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ২, ২০২৬, ২৩:৫৫ অপরাহ্ণ
ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান ও ঢাকা- ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের উপর অতর্কিত হামলা |
সংবাদটি শেয়ার করুন....

ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান ও ঢাকা- ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের উপর একটি গার্মেন্টস কোম্পানির সন্ত্রাসীরা অতর্কিত হামলা করেছে |

আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন অঞ্চল ৮ এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখানের রাজাবাড়ি এলাকার এসটিএস এ পরিচ্ছন্ন কর্মীদের উপর নেপচুন এক্সেসরিজ গার্মেন্টস মালিক পক্ষের হামলার ঘটনা পরিদর্শনকাল এই অতর্কিত আক্রমণের ঘটনা ঘটে |

আজ সকালে পরিচ্ছন্ন কর্মীদের উপর হামলার ঘটনায় দুপুরে ডিএনসিসি প্রশাসক এবং সংসদ সদস্যসহ থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করতে গেলে পরিচ্ছন্ন কর্মীদের সাথে গার্মেন্টস মালিকপক্ষ পুনরায় দুর্ব্যবহার করেন |

এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ডিএনসিসি প্রশাসক ও এমপি মহোদয়ের সামনে গার্মেন্টস মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় |

হামলায় কয়েকজন আহত হন এবং পুলিশ মালিকপক্ষের একজনসহ তিন ভাড়াটে সন্ত্রাসীকে গ্রেফতার করে নিয়ে যান |

পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে |

এদিকে,আহত পরিচ্ছন্ন কর্মীদের দেখতে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রশাসক ও এমপি মহোদয় দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন |

এ সময় প্রশাসক জানান, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে |

উল্লেখ্য, আজ সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এসটিএস এ কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের উপর স্থানীয় নেপচুন এক্সেসরিজ গার্মেন্টস মালিকপক্ষের লোকজন হামলা করে |

হামলায় চারজন গুরুতর আহত সহ ১৫/২০ জন প্রচ্ছন্ন কর্মী আহত হয় | গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে |