• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে নবনিযুক্ত প্রশাসকগণ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন

জগলুল কবির নাসির
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৬:০৬ অপরাহ্ণ
ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে নবনিযুক্ত প্রশাসকগণ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন
সংবাদটি শেয়ার করুন....

২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার সকালে সচিবালয়ে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে নবনিযুক্ত প্রশাসকগণ আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।

এরপরে, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকবৃন্দ। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এরআগে ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি কর্পোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা)।
প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে, তাঁরা হলেন— ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মো. আব্দুস সালাম, খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি কর্পোরেশনে মো. শওকত হোসেন সরকার।