• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ২৭, ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ণ
দেশের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম
সংবাদটি শেয়ার করুন....

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যা, ভূমিধস ও পাহাড়ধসসহ প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরের জেলা ও উপজেলা তথ্য অফিস এবং তথ্য অধিদফতরের আঞ্চলিক অফিসগুলো থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার দপ্তর ও সংস্থাসমূহ চলমান আকস্মিক বন্যা, ভূমিধস, পাহাড়ধস এবং প্রাকৃতিক দুর্যোগে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার মধ্যে ১৫টি উপজেলা এবং চট্টগ্রাম মহানগর বন্যায় প্লাবিত হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাই আবহাওয়ার পূর্বাভাসে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। জেলা তথ্য অফিস, চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলায় সরকারি-বেসরকারি আবাসিক এলাকা, হাট-বাজার, জনগুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল স্থানে মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার করছে।
জেলা তথ্য অফিস, হবিগঞ্জের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী হবিগঞ্জ জেলার সকল উপজেলায় বন্যার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বর্তমানে কোনো পানিবন্দি পরিবার নেই। কোনো হতাহত হয়নি এবং জেলায় পাহাড়ধস/ভূমিধসের ঘটনা ঘটেনি। জেলায় গত ২৪ ঘণ্টায় ৫.০০ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। জেলা তথ্য হবিগঞ্জ কর্তৃক সচেতনতামূলক প্রচার কার্যক্রম চলমান রয়েছে।

জেলা তথ্য অফিস, খাগড়াছড়ির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী সকাল থেকে থেমে থেমে হালকা বৃষ্টি হয়েছে। নতুন করে কোনো এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেনি। অধিকাংশ এলাকায় বন্যার পানি নেমে গেছে। তবে স্বাভাবিক অবস্থা ফিরেনি। নদ-নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। জেলা তথ্য অফিস, খাগড়াছড়ি কর্তৃ

ক ভারী বৃষ্টির প্রথম থেকেই পাহাড়ধস বন্যা এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার অব্যাহত রয়েছে।
জেলা তথ্য অফিস, কক্সবাজারের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী সার্বিক বন্যা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। কক্সবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। নদ-নদীর পানির বিপদসীমা: বর্তমানে রামুর বাঁকখালী নদীর পানি বিপদসীমার ৪.৫৮ মিটার নিচে প্রবাহিত হচ্ছে (যা সম্পূর্ণ নিরাপদ)। চকরিয়ার চিরিঙ্গার মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ৩.০৬ মিটার নিচে প্রবাহিত হচ্ছে (যা সম্পূর্ণ নিরাপদ)। (তথ্যসূত্র: পানি উন্নয়ন বোর্ড (পাউবো), কক্সবাজার।

জেলা তথ্য অফিস, মৌলভীবাজারের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী মৌলভীবাজার জেলার বন্যার পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। আকস্মিক বন্যায় মৌলভীবাজার জেলায় ৫৭ হেক্টর কৃষি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৪০৫ টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৫৪ টি গ্রামীণ রাস্তা (এলজিইডি কর্তৃক নির্মিত) ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা তথ্য অফিস, রাঙামাটির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে। বৃষ্টিপাত না থাকায় আশ্রয়কেন্দ্র হতে লোকজন নিজ বাসস্থানে ফিরে গেছেন।

জেলা তথ্য অফিস, বান্দরবান থেকে প্রাপ্ত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত ২৪ ঘণ্টায় বান্দরবান জেলায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। বর্তমানে বন্যার পানি নেমে গেছে। আশ্রয়কেন্দ্র হতে লোকজন তাদের বাসা-বাড়িতে ফিরে যাচ্ছে।

তথ্য অফিস, লামার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গতকাল ২৫ জুলাই দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিলো এবং সকালের দিকে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত: আকাশ মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্তভাবে গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বন্যা, পাহাড়ধস বা ভূমিধসের কোনো ঘটনা ঘটেনি।

তথ্য অফিস, রামগড়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী রামগড়ে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। মৌসুমি বায়ুর প্রভাবে কিছু কিছু স্থানে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি না থাকায় বর্তমানে ফেনী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার কোন আশঙ্কা নেই। গতকাল থেকে এখন পর্যন্ত নতুন করে পাহাড়ধসের কোন খবর পাওয়া যায়নি।

পটিয়া উপজেলায় পাহাড়ধস বা ভূমিধস হয়নি। বন্যা পরবর্তী করণীয়সহ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে ।

স্থানীয় আবহাওয়ার সংবাদ অনুযায়ী কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার আবহাওয়া আজ স্বাভাবিক থাকবে। কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বর্তমানে ১০৬.০০ মিন সি লেভেল। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জল কপাট বন্ধ আছে। বৃষ্টিপাত বন্ধ থাকায় পাহাড়ধস/ভূমিধসের সম্ভাবনা নেই।